ইরানকে পারমাণবিক চুক্তি লঙ্ঘনের মূল্য দিতে হবে: ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ২২:৫২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২২:৫২

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার জন্য পরাশক্তি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার তিনি বলেন, ইরানকে অবশ্যই চুক্তি লঙ্ঘনের মূল্য দেওয়া শুরু করতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনে ইরানের সঙ্গে বিশ্ব পরাশক্তিদের ভিয়েনায় চলমান আলোচনা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। গত সপ্তাহে আলোচনা শুরু হওয়ার পর ইরান দৃঢ় অবস্থান নেয়। ইঙ্গিত দেয়, আগের দফার আলোচনাগুলো নিয়ে পুনরায় দরকষাকষি হতে পারে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে ইরানের বিরুদ্ধে পারমাণবিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ইরানও চুক্তির শর্ত লঙ্ঘন করে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেয়। এতে করে চুক্তিটি পুনরুজ্জীবনের এই আলোচনার গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে।

রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ভিয়েনায় ইরানের সঙ্গে আলোচনারত সব দেশকে আমি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানাই। ইরানের এটি স্পষ্ট করা উচিত যে, তারা একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও আলোচনা চালিয়ে যেতে পারে না।

ইসরায়েলি মন্ত্রিসভায় বেনেত আরও বলেন, ইরানকে অবশ্যই চুক্তি লঙ্ঘনের মূল্য দেওয়া শুরু করতে হবে।

শনিবার শেষ রাতে ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড লন্ডন ও প্যারিসে গত সপ্তাহে ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন।

বেনেত জানান, ইসরায়েল এই সময় যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ভিন্ন হাতিয়ার ব্যবহার করতে রাজি করাতে ব্যয় করেছে। যদিও তিনি এই বিষয়ে বিস্তারিত বলেননি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম