সম্পর্ক ছিন্নের ৪ বছর পর কাতার সফরে সৌদি যুবরাজ

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১৭:১৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:২৪

সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতার সফর করেছেন। উপসাগর সফরের অংশ হিসেবে বুধবার (৮ ডিসেম্বর) কাতার পৌঁছান তিনি। চার বছর আগে দুই দেশ সম্পর্ক ছিন্নের পর কাতারে এটাই সৌদি যুবরাজের প্রথম সফর।

২০১৭ সালের জুনে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে দোহা।

তবে এই বছরের জানুয়ারিতে সৌদি আরবের মরু শহর আল উলায় এক সম্মেলনের মধ্য দিয়ে ওই সম্পর্ক পুনর্বহাল করা হয়।

সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিনকে স্বাগত জানান কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। তাদের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের কাতার সফরের পর দেশটিতে সফরে গেছেন সৌদি যুবরাজ। গত কয়েক বছরে আঙ্কারা ও দোহার মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বেড়েছে। সৌদি আরবের নেতৃত্বে কাতার বয়কট চলার সময় দোহাকে ব্যাপক সমর্থন জুগিয়েছে তুরস্ক।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক