লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে শক্তিশালী বিস্ফোরণ, হতাহত অনেকে

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১০:৩২আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:৩৮

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প বুর্জ আল-শেমালিতে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সেখানকার ফিলিস্তিনির সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ার শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণ ঘটে।

ধারণা করা হচ্ছে সেখানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অস্ত্রের গুদাম ছিল। এ ঘটনায় প্রশাসন জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি। 

হামাসের ঘনিষ্ঠ ফিলিস্তিনি বার্তা সংস্থা শেহাব নিউজ এজেন্সি অবশ্য জানিয়েছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবহারের জন্য সংরক্ষিত অক্সিজেন ক্যানিস্টার থেকে এ দুর্ঘটনা ঘটেছে। ব্রিটিশ সাময়িকী দ্য মিরর জানিয়েছে এই বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছে।

ওই ক্যাম্পে কেউকে প্রবেশ করা এবং বের হতেও দেওয়া হচ্ছে না। বিস্ফোরণের ঘটনায় আশপাশের বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লেবাননে ১০ হাজারের বেশি শরণার্থী ও উদ্বাস্তু বসবাস করছেন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম