নেতানিয়াহুকে একহাত নিলেন ক্ষুব্ধ ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনকে অভিনন্দন জানানোয় ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একহাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে এ ঘটনায় নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই প্রকৃত বিজয়ী। কিন্তু কারচুপি করে তাকে হারানো হয়েছিল। তকে বাইডেনকে নেতানিয়াহুর অভিনন্দন জানানোর ঘটনা তার দাবিকে ম্লান করে দিয়েছে।

ইসরায়েলের প্রতি ট্রাম্প প্রশাসনের দুর্দান্ত সমর্থনের কথা নেতানিয়াহু ভুলে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, ‘নেতানিয়াহুর জন্য এতোটা কেউ করেনি।’

এই বছরের শুরুতে গোড়ার দিকে ইসরায়েলি সাংবাদিক বারাক রভিদের একটি বইয়ের জন্য ওই সাক্ষাত্কারটি দিয়েছিলেন ট্রাম্প। শুক্রবার অ্যাক্সিওস নিউজে প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিবি-কে (নেতানিয়াহুর ডাকনাম) পছন্দ করতাম। এখনও করি। কিন্তু আমিও আনুগত্য পছন্দ করি। বিবি চুপ থাকতে পারতেন। তারপর থেকে আমি তার সঙ্গে কথা বলিনি।’

এদিকে শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এবং এর নিরাপত্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিশাল অবদান রয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। তবে দুই দেশের মধ্যকার শক্তিশালী জোটের গুরুত্বের জায়গা থেকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানানো তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম