প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। রবিবারের সফরে তিনি আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানালেও বিষয়টি নিশ্চিত করেনি আমিরাত সরকার। এই সফরে দুই দেশের অর্থনৈতিক ও সামরিক খাতে সম্পর্ক জোরদারের আশা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনার বিষয়েও আলাপের কথা রয়েছে।
ইরান পরমাণু সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। যা এই অঞ্চলের জন্য হুমকি। যদিও তাদের কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎখাতের জন্য বলে দাবি করে আসছে তেহরান।
মধ্যেপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পোর্কন্নয়নে কাজ করে চলছে ইসরায়েল। এরই ধারবাহিকতায় মুসলিম রাষ্ট্র বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে দেশটি। যদিও ফিলিস্তিন সরকার এ বিষয়টিকে ভালোভাবে দেখছে না।









