ক্ষুধায় কাতর আরব বিশ্বের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ০৩:৩৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৩:৩৯

শক্তিশালী আরব বিশ্বের ৪২ কোটি জনসংখ্যার এক তৃতীয়াংশেরই খাওয়ার মতো যথেষ্ট খাবার নেই বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

এফএও এর প্রতিবেদনে আরও বলা হয়েছে ২০১৯ ও ২০২০ সালের মধ্যে আরব বিশ্বে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ৪৮ লাখ থেকে বেড়ে মোট ছয় কোটি ৯০ লাখে দাঁড়িয়েছে। যা মোট জনগোষ্ঠীর প্রায় ১৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে দীর্ঘায়িত সংকট, সামাজিক অসন্তোষ এবং সংঘাত, দারিদ্র, বৈষম্য, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অভাব ও সাম্প্রতিক করোনা মহামারি সংশ্লিষ্ট অর্থনৈতিক চাপের মতো একাধিক সংকট প্রকট হয়ে ওঠা।

এফএও বলেছে, ‘সব আয়ের এবং সংঘাত কবলিত ও সংঘাতহীন সব এলাকার মানুষের মধ্যেই অপুষ্টির মাত্রা বৃদ্ধির ঘটনা ঘটেছে। এছাড়াও ২০২০ সালে প্রায় ১৪ কোটি ১০ লাখ মানুষ পর্যাপ্ত খাবার পায়নি- যা ২০১৯ সালের তুলনায় প্রায় ১০ লাখ বেশি।’

এফএও এর সহকারি মহাপরিচালক আবদুল হাকিম এলওয়ায়ের বলেন, প্রাথমিক শর্তগুলো নিম্নমুখী হতে থাকায় এই বছর পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও কারণ দেখা যাচ্ছে না।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম