
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি গার্ডের গুলিতে ১৩ বছরের এক ফিলিস্তিনি বালিকা নিহত হয়েছে। শনিবার ছুরি নিয়ে হামলা চালানোর জন্য বালিকাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
শনিবার ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানান, আনাতট এলাকায় ১৩ বছরের ফিলিস্তিনি বালিকা ছুরি হাতে বেসামরিক লোকের নিরাপত্তায় নিয়োজিত গার্ডের দিকে ছুটে আসেন। এতে গার্ড গুলি করলে বালিকা আহত হন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সামরি জানান, ছুরি হাতে হামলার আগে নিজের পরিবারের সঙ্গে ঝগড়া করেন ওই বালিকা।
এর আগে গত রবিবার পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে এক ইসরায়েলি নার্সের মৃত্যু হয়। তারপর দিনও আরেকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
গত অক্টোবর থেকেই দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অক্টোবর থেকে এ পর্যন্ত ১৫৯ জন ফিলিস্তিনি ও ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর পুরো ২০১৫ সালে ইসরায়েলি সেনা বা সেটলারদের গুলিতে ১৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: মিডলইস্ট আই
/এএ/








