সোলাইমানি হত্যায় আঞ্চলিক তিন দেশ জড়িত: ইরান

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২১, ০৭:১৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১০:৫৯

২০২০ সালের ৩ জানুয়ারি ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে আঞ্চলিক তিন দেশ এবং বাইরের আরও তিনটি দেশ জড়িত ছিল। হামলায় জড়িতদের তালিকার শীর্ষে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছে ইরান।

ইরানের মানবাধিকার কমিশনের মহাসচিব কাজেম গরিবাবাদি বলেছেন, মার্কিন সরকার যেহেতু ওই হত্যাকাণ্ড সংঘটিত করেছে সে কারণে এর সঙ্গে জড়িত বেশিরভাগ অপরাধী যুক্তরাষ্ট্রের নাগরিক।

তিনি বলেন, জেনারেল সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ১২০ জনকে এ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। ৪০ জনের বেশি অপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলা এগিয়ে নিয়ে যেতে ৯টি দেশে বিচার বিভাগীয় প্রতিনিধি পাঠানো হয়েছে।

কাজেম গরিববাবাদি বলেন, ‘জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশনের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল- মুহান্দিসের ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য প্রধান দায়ী ব্যক্তি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এসব অপরাধীকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক সদিচ্ছা ও ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন।’ সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম