ইসরায়েলি নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ১০:৩৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৩:৪৫

ভূমধ্যসাগরের ইসরায়েলি উপকূলে দেশটির নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার হাইফা শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। এর তৃতীয় এক আরোহী ছিলেন একজন আকাশ পর্যবেক্ষক। মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘নিবিড় উদ্ধার অভিযানের পর দুই পাইলটকে মৃত ঘোষণা করা হয়েছে।’

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ইসরায়েলি বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে সব প্রশিক্ষণ ফ্লাইট বাতিল এবং ওই একই ধরণের সব হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।

পাইলটদের পরিবারকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করছে ইসরায়েলি সেনাবাহিনী এবং তাদের সহায়তা অব্যাহত রাখা হবে।

সূত্র: এবিসি নিউজ

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম