সৌদি আরবকে ‘সন্ত্রাসবাদে’ অভিযুক্ত করলেন হিজবুল্লাহ প্রধান

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ১৪:৩১আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪:৩১

সৌদি আরব জঙ্গিগোষ্ঠী আইএস এর মতাদর্শ রফতানি করছে বলে অভিযোগ তুলেছেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহ। তিনি আরও অভিযোগ করেন, দেশটি ইরাকে আত্মঘাতী হামলা চালাতে বিস্ফোরক ভর্তি গাড়ি পরিবহন করছে।

সোমবার এক টেলিভিশন ভাষণে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে উদ্দেশ্য করে হাসান নাসরাল্লাহ বলেন, ‘মহামান্য, সন্ত্রাসী তারাই যারা দুনিয়ায় দায়েশ (আইএস এর আরবি নাম) এর মতাদর্শ রফতানি করে। সন্ত্রাসী তারাই যারা ইরাক ও সিরিয়ায় আত্মঘাতী অভিযান চালাতে হাজার হাজার সৌদি নাগরিক পাঠায়, আর এটা আপনি।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এবং ইয়েমেনে সামরিক অভিযানের নেতৃত্ব দেওয়ায় সৌদি আরবের সমালোচনা করেন হাসান নাসরাল্লাহ। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর নেতা বলেন, ‘আমরা সৌদি আরবে আক্রমণ করিনি। তারা আরও বড় ষড়যন্ত্রে যুক্ত যাতে এই অঞ্চল ধ্বংস হয়ে যাবে।’

সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের সঙ্গে কূটনৈতিক বিরোধ নিরসনে হিমশিম খাচ্ছে লেবানন। ইয়েমেনসহ ওই অঞ্চলের সংঘাতগুলোতে হিজবুল্লাহর ভূমিকার সমালোচনা করে থাকে এই দেশগুলো।

গত অক্টোবরে উপসাগরীয় দেশগুলো লেবানন থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। আর লেবাননে সব ধরণের রফতানি নিষিদ্ধ করে সৌদি আরব। লেবাননের তৎকালীন তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি ইয়েমেনে সৌদি জোটের ভূমিকার সমালোচনা করছেন- এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এসব পদক্ষেপ নেওয়া হয়।

গত সপ্তাহে সৌদি বাদশাহ সালমান এক ভাষণে লেবানন রাষ্ট্রে ‘সন্ত্রাসী হিজবুল্লাহর’ আধিপত্য থামানোর তাগিদ দেন।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম