অবশেষে বন্দিদশা থেকে মুক্ত সৌদি রাজকুমারী বাসমাহ

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১২:৪০আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২:৫১

দীর্ঘ তিন বছর পর হাই সিকিউরিটির কারাগার থেকে মুক্তি পেয়েছেন সৌদির রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ। একইসঙ্গে তার কন্যাও বন্দিদশা থেকে মুক্তি পেলো। ২০১৯ সালের মার্চ থেকে সৌদির কারাগারে বন্দি ছিলেন রাজকুমারী বাসমাহ। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

কোন অপরাধে রাজকুমারী এবং তার মেয়ে সৌদকে কারাগারে বন্দি রাখা হয়েছে তা অজানাই রয়ে গেছে। মানবিক এবং সাংবিধানিক সংস্কারের সম্পর্কিত কারণে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজকুমারী বাসমাহর পরিবার ২০২০ সালে জাতিসংঘের বরাবর এক চিঠিতে উল্লেখ করে যে, সৌদির সরকারের সমালোচনার জন্য তাকে বন্দি করা হয়।

মুক্তি এবং চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে সৌদির বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে চিঠি লিখেন ৫৭ বছর বয়সী বাসমাহ। কোনও অপরাধ করেননি বলেও চিঠিতে জানান তিনি। কী ধরনের শারিরীক জটিলতায় ভুগছেন তা উল্লেখ করেনি এই রাজকুমারী। প্রিন্সেস বাসমাহ সৌদির বাদশাহ কিং সৌদ-এর কনিষ্ঠ কন্যা। ১৯৫৩ থেকে ১৯৬৪ পর্যন্ত সৌদি আরবে শাসন করেন বাদশাহ সৌদ।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের