সোলাইমানি হত্যা: মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১৮:৩৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৮:৩৬

ড্রোন হামলায় ২০২০ সালে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় অর্ধশতাধিক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। শনিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সন্ত্রাসবাদ’ ও ‘মানবাধিকার’ লঙ্ঘনের দায়ে ৫১ জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদের বেশিরভাগ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তা।

এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন কর্মকর্তাদের কোনও সম্পদ ইরানে থাকলে তা জব্দ করতে পারবে তেহরান। কিন্তু এমন সম্পদের অনুপস্থিতির কারণে ইরানের এই নিষেধাজ্ঞাকে প্রতীকী হিসেবে মনে করা হচ্ছে।

এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেনারেল কাসেম সোলাইমানি ও তার সঙ্গীদের ওপর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী অপরাধে ভূমিকার কারণে ৫১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদের প্রচার ও মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে।

ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ছিলেন সোলাইমানি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে ড্রোন হামলায় তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র।  

ইরানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, চেয়ারম্যান অব জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মাইলি, হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন।

এক বছর আগেও এমন নিষেধাজ্ঞা জারি করেছিল ইরান। ওই সময় ট্রাম্প ও বেশ কয়েকজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম