আমিরাতের সঙ্গে তুরস্কের মুদ্রা বিনিময় চুক্তি

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১৭:৪৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:৪৫

সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক ৪৭৪ কোটি ডলার মুদ্রা বিনিময়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কের বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক এই ঘোষণা দিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তিন বছর সময়ে তুরস্ক ও আমিরাত ৬৫ বিলিয়ন তুর্কি লিরা ও ১৮ বিলিয়ন আমিরাতি দিরহাম বিনিময় করবে। এতে এই বিনিময় চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

বিনিময় চুক্তির ফলে তুরস্কের রিজার্ভ বাড়াতে সহযোগিতা করবে। তুরস্কের মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক উদ্যোগে বৈদেশিক রিজার্ভে টান পড়েছে।

টানা কয়েক বছর কূটনৈতিক সম্পর্কে উত্তেজনার পর দুই দেশ যখন সম্পর্কোন্নয়নের দিকে আগাচ্ছে তখন এই চুক্তি স্বাক্ষর হলো। লিবিয়া, আরব উপসাগরীয় দেশগুলো ও পূর্ব ভূমধ্যসাগরে বিরোধে তুরস্ক ও আমিরাত একে অপরের বিরোধী অবস্থানে ছিল।

গত মাসে আঙ্কারা সফর করে আবুধাবির প্রভাবশালী যুবরাজ। ২০১২ সালের পর এটিই ছিল তার তুরস্ক সফর। সাম্প্রতিক সময়ে তুরস্ক সফর করা শীর্ষ আমিরাতি কর্মকর্তাও ছিলেন তিনি।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী