‘মহাকাশ থেকে আসা’ ৫৫৫ ক্যারেটের সেই ব্ল্যাক ডায়মন্ডের প্রদর্শনী

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১৮:২৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৩১

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সোমবার থেকে শুরু হয়েছে ৫৫৫ দশমিক ৫৫ ক্যারেটের বিরল এক ব্ল্যাক ডায়মন্ডের প্রদর্শনী। ‘মহাকাশ থেকে আসা’ দ্য এনিগমা নামের ৫৫৫.৫৫ ক্যারেটের এই কালো হীরাটি বিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক ডায়মন্ড।

নিউ ইয়র্কভিত্তিক বহুজাতিক নিলাম সংস্থা সোথেবি'স অকশন হাউজের পক্ষ থেকে এটিকে দুবাইয়ের এই প্রদর্শনীতে তোলা হয়েছে। দুবাইয়ের পর লস অ্যাঞ্জেলেস ও লন্ডনেও তারা এটি প্রদর্শন করবে। আগামী ৩ থেকে ৯ ফেব্রুয়ারি লন্ডনে এটি বিক্রির জন্য অনলাইন নিলামে তোলা হবে। সেখানে ৬৮ লাখ ডলারে (৫০ লাখ ব্রিটিশ পাউন্ড) হীরাটি বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

নিলাম সংস্থাটি জানিয়েছে, তারা এর পেমেন্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করবে।

সংস্থাটির রত্ন ও অলঙ্কার বিশেষজ্ঞ সোফি স্টিভেন্স। তিনি জানান, ২৬০ কোটি বছর আগে যখন একটি উল্কা পৃথিবীতে আঘাত করেছিল তখন এই ব্ল্যাক ডায়মন্ডটি তৈরি হয়েছিল বলে মনে করা হয়। কিংবা পৃথিবীতে আঘাত হানা হীরা বহনকারী কোনও গ্রহাণু থেকে এসেছে এটি।

সোথেবি'স অকশন হাউজ বলছে, এই আকৃতির প্রাকৃতিক কালো হীরা পৃথিবীতে খুবই বিরল।

ব্ল্যাক ডায়মন্ড কার্বোনাডো ডায়মন্ড নামেও পরিচিত। সিএনএন-এর খবরে বলা হয়েছে, দ্য এনিগমা নামে পরিচিতি পাওয়া এই কালো হীরাটি ২.৬ থেকে ৩.৮ বিলিয়ন বছর আগের হতে পারে। এতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরিমাণও শনাক্ত হয়েছে।

সোথেবি'সের গয়না বিশেষজ্ঞ নিকিতা বিনানি হীরাটিকে ‘একটি সত্যিকারের প্রাকৃতিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।

দ্য এনিগমার আকৃতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রতীক হামসার আদলে। ৫৫৫.৫৫ ক্যারেটের পাশাপাশি এটিতে ঠিক ৫৫টি দিক বা মুখ রয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম