মিসরের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২২, ১৭:১৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ২০:৫২

মানবাধিকার উদ্বেগের কারণে মিসরের ১৩ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা বিদেশি সামরিক সহায়তা পেতে শর্ত পূরণে ব্যর্থ হয়েছে মিসর। শনিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জো বাইডেন প্রশাসন বলছে, মানবাধিকার উদ্বেগের কারণে বাতিল করা হয়েছে। এর কিছুদিন আগেই মিসরের সঙ্গে যুক্তরাষ্ট্রের আড়াইশ কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। এরমধ্যেই ১৩ কোটির মার্কিন ডলারের সামরিক সহায়তার বাতিলের ঘোষণা এলো। যুক্তরাষ্ট্র বলছে, মিসরের জন্য এসব শর্ত পূরণের সময়সীমা শীঘ্রই ঘোষণা করা হবে। মিসর যে অর্থ পাওয়ার কথা ছিল তা অন্য খাতে ব্যয় হতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভিন্নমতাবলম্বী নাগরিকদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে মিশর সরকারের বিরুদ্ধে। হাজার হাজার লোককে কারাগারে পাঠিয়ে সিসি সরকার। মিশরের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক