পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন নিশ্চয়তা চায় ইরান

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:১২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:১২

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া ‘ভালো হলেও যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ছাড় ঘোষণার শনিবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইরানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে তাদের ভালো ইচ্ছার কথা প্রকাশ পায়। আমেরিকানরা এটি নিয়ে কথা বলতে পারে। কিন্তু কাগজে-কলমে যা ঘটে তা ভালো হলেও যথেষ্ট নয়। আমরা চাই রাজনৈতিক, আইনি ও অর্থনৈতিক খাতে নিশ্চয়তা।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন,  নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, কিন্তু সবাই এটা ভালো করেই জানে এটুকু দিয়ে হবে না, এটা যথেষ্ট নয়। আমেরিকাকে বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞাসহ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই চুক্তি পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় পরোক্ষ আলোচনা চলছে। আলোচনায় স্পষ্ট কোনও অগ্রগতির ঘোষণা না আসলেও মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়ের ঘোষণা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। তবে ইরান সব সময় সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম