ইসরায়েলে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির দাবি ইরানের

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯

ইরান একটি নতুন দূরপাল্লা ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। বুধবার উন্মোচিত এই ক্ষেপণাস্ত্রটি অঞ্চলটিতে থাকা মার্কিন ঘাঁটি ও চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করতে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

ইরানি সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, এই নতুন ক্ষেপণাস্ত্র ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এটির নাম খাইবার-বুস্তার।  

ইরান দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে আঘাত হানতে সুনিপুণ। দেশেই এটি তৈরি করা হয়েছে। এটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলতে পারে।

তবে তেহরানের এই দাবি স্বতন্ত্রভাবে এপির পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি।

ইরানের সবচেয়ে কাছাকাছি থাকা ইসরায়েলি ভূখণ্ডের দূরত্ব প্রায় ১ হাজার কিলোমিটার।

অস্ট্রিয়ার ভিয়েনায় বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের আলোচনার মধ্যে এই নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর পাওয়া গেলো। ইরান দাবি করে আসছে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরোধমূলক।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম