হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদিকে সমর্থনের প্রতিশ্রুতি বাইডেনের

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২২

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদির আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোন আলাপে প্রতিশ্রুতি দেন তিনি।

বুধবার রাষ্ট্র প্রধানদের মধ্যে সৌদিতে হুথি গোষ্ঠীদের আক্রমণের প্রসঙ্গে আলাপ হয়। আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বরাতে হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, সৌদির জনগণ ও সম্পত্তি রক্ষা করতে আমেরিকা দায়বদ্ধ। ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের প্রয়াসকেও তারা সমর্থন করে।

প্রেসিডেন্ট বাইডেন ও বাদশাহ সালমানের মধ্যে এমন সময় কথা হলো যখন সৌদি এবং মিত্র আরব আমিরাত প্রতিনিয়ত হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্মুখীন হচ্ছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে।

২০১৫ সালে সৌদির নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এই যুদ্ধে দুর্ভিক্ষের মুখে পড়েছে ইয়েমেন। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সমস্যায় রয়েছে ইয়েমেন।

সূত্র: আল-জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি