পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলি, ফিলিস্তিনি কিশোর নিহত

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৭

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ১৭ বছর বয়সী কিশোরের নাম আবু সালাহ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আবু সালাহকে সিলাত আল-হারিথিয়া গ্রামে গুলি করে ইসরায়েলি সেনারা।

ওই গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পেয়ে আশপাশের গ্রাম ও শহর থেকে ছুটে আসে শতাধিক ফিলিস্তিনি। গত বছর এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগে মোহাম্মদ জারাদাত নামের এক ব্যক্তির বাড়ি ধ্বংস করতেই ইসরায়েলি সেনারা ওই গ্রামে আসে।

এক পর্যায়ে ফিলিস্তিনিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে ইসরায়েলি বাহিনীর। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, সেনা এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। উভয়পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ওই কিশোর।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম