দামেস্কের দক্ষিণে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৫

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার সন্ধ্যায় চালানো এসব হামলায় বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এই মাসে দ্বিতীয়বার সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিমান-বিধ্বংসী ব্যাটারি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ৯ ফেব্রুয়ারির হামলা চালানো হয়। ইসরায়েলি হামলায় এক সিরীয় সেনা নিহত এবং আরও পাঁচ জন আহত হয়।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানার খবরে বলা হয়েছে, ইসরায়েলি শত্রুরা জাকিয়া শহর লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকা থেকে এই হামলা চালানো হয়।

যুদ্ধ পর্যবেক্ষক একটি গ্রুপ জানিয়েছে, বুধবার সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘বোমাবর্ষণটির লক্ষ্য ছিল শাসকদের একটি সামরিক পোস্ট।’ ব্রিটিশ এই পর্যবেক্ষক গ্রুপটির সিরিয়ার অভ্যন্তরে বহু সূত্র রয়েছে।

সিরিয়া যুদ্ধের সময় সরকার নিয়ন্ত্রিত এলাকায় বহু হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সাধারণত এসব হামলার কথা প্রকাশ্যে স্বীকার করেনি ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান