দুনিয়ার সবচেয়ে বড় স্ট্রবেরি, গিনেস রেকর্ড গড়লেন চাষি

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪

বিশ্বে সবচেয়ে বড় স্ট্রবেরি ফলিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইসরায়েলের চাষি চাহি এরিয়েল। ২৮৯ গ্রামের স্ট্রবেরিটি অন্যান্য স্ট্রবেরির তুলনায় আকারে পাঁচগুণ বড়। যা ইতোমধ্যে গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ এটিকে বিশ্বের সবচেয়ে ভারী স্ট্রবেরি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

এই বিরল স্ট্রবেরিটি ইলান জাতের। গত বছর থেকেই এরিয়েল জমিতে ভালো ফলনের পাশাপাশি আকারে বড়ও স্ট্রবেরি পেতে থাকেন। তিনি আশা করেছিলেন যে দুনিয়ার সবচেয়ে বড় স্ট্রবেরি তার বাগানেই হতে চলছে। প্রমাণের জন্য এটিকে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এরিয়েল। স্ট্রবেরিটি ৭ ইঞ্চি লম্বা এবং পরিধি ৩৪ সেন্টিমিটার। 

অন্য স্ট্রবেরির তুলনায় পাঁচগুণ বড়।

খুশিতে আত্মহারা কৃষক এরিয়েল বলেন, যখন আমরা খবরটি শুনলাম তখন এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। খুশিতে আমি গাড়ির ভেতরে ঝাপিয়ে পড়লাম, হেসেছি এবং গান গেয়েছি। দীর্ঘদিন ধরে এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম। গিনেস বুকে ওয়ার্ল্ডের স্বীকৃতি হিসেবে নিজের ল্যাপটপে একটি সনদও দেখিয়েছেন তিনি।

এর আগের রেকর্ডটি এক জাপানি কৃষকের দখলে ছিল। যিনি ২০১৫ সালে তার ফসল কাটার সময় ২৫০ গ্রামের স্ট্রবেরি আবিষ্কার করেন। 

সূত্র: রয়টার্স।

/এলকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম