পারমাণবিক চুক্তিতে ফেরার শর্ত নির্ধারণ করলো ইরানের পার্লামেন্ট

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৯

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তি ফের সক্রিয় করতে কঠিন শর্ত নির্ধারণে সম্মত হয়েছে ইরানের আইনপ্রণেতাদের বড় অংশ। রবিবার পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৯০ আইনপ্রণেতার মধ্যে ২৫০ জনই এসব শর্ত নির্ধারণে সম্মত হয়েছেন। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের এই চুক্তিটি ফের সক্রিয় করতে এসব শর্ত অনুসরণ করতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইরানি আইনপ্রণেতারা আমেরিকান সরকারকে ‘নিষ্ঠুর এবং সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন। তারা বলেছেন ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য আমেরিকান সরকারের ‘দুর্বল এবং ঘৃণিত’ অনুসারী। আইনপ্রণেতাদের দাবি এই দেশগুলো গত কয়েক বছরে দেখিয়েছে তারা কোনও চুক্তিতে বাধ্য নয়, ফলে ইরানকে অবশ্যই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং স্পষ্ট লাল দাগ নির্ধারণ করতে হবে।

আইনপ্রণেতারা বলেছেন, চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় তিন শক্তির কাছ থেকে নিশ্চয়তা পেতে হবে যে, তারা আর কখনওই চুক্তি ছেড়ে যাবে না। উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে এই চুক্তি থেকে ওয়াশিংটনকে বের করে নিয়ে যায় এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

পার্লামেন্টের আইনপ্রণেতারা আরও বলেছেন, ‘মিথ্যা অজুহাতে’ ইরানের ওপর আরোপ করা সব নিষেধাজ্ঞা অবশ্যই প্রত্যাহার করতে হবে। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ঠেকাতে আর্থিক ব্যবস্থাপনার জন্যও শর্ত নির্ধারণ করেছে পার্লামেন্ট।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম