ইয়েমেনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পক্ষগুলো: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ১০:৫৪আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১০:৫৪

ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো দুই মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ২০১৬ সালে যুদ্ধ শুরু হওয়ার এবারই প্রথমবারের মতো দেশজুড়ে যুদ্ধবিরতিতে সম্মতি এসেছে।

জাতিসংঘের হিসেবে এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় চার লাখ মানুষ নিহত হয়েছে। এদের ৬০ শতাংশের মৃত্যু হয়েছে ক্ষুধা, অপ্রতুল স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পানির অভাবে।

জাতিসংঘ জানিয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিদ্রোহীদের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি শনিবার স্থানীয় সময় বিকাল চারটা থেকে শুরু হবে। শনিবার ইয়েমেনে শুরু হচ্ছে মুসলমানদের কাছে পবিত্র রমজান মাস।

জাতিসংঘের মধ্যস্ততায় সই হওয়া যুদ্ধবিরতির চুক্তির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইয়েমেনি জনগণের দুর্ভোগ লাঘবে সাহায্য করবে এই চুক্তি। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু যথেষ্ট নয়। অস্ত্রবিরতি অবশ্যই মেনে চলতে হবে এবং আগেও যেমনটি বলেছি, এই যুদ্ধ শেষ হওয়া অত্যাবশ্যক।’

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনার দ্বিতীয় দিনে শুক্রবার এই যুদ্ধবিরতি সই হওয়ার ঘোষণা দেন জাতিসংঘের বিশেষ দূত হ্যানস গ্রান্ডবার্গ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পক্ষগুলো ইয়েমেনের অভ্যন্তর এবং সীমান্তে স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখা মেনে নিয়েছে।’

চুক্তির আওতায় জ্বালানি তেলবাহী জাহাজগুলো বিদ্রোহী নিয়ন্ত্রিত কৃষ্ণ সাগরের আল হুদাইদাহ বন্দর দিয়ে চলাচল করতে পারবে এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমানবন্দরে কার্যক্রম চালাতে পারবে বাণিজ্যিক ফ্লাইট। অবরুদ্ধ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তায়েজের সড়কগুলো খুলে দেওয়া হবে বলে জানান জাতিসংঘ দূত।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সরকারের সমর্থনে গত সাত বছর ধরে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি জোট। তারা মূলত বিমান হামলা ব্যবহার করে।

অন্যদিকে হুথি বিদ্রোহীরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরব ও তাদের মিত্র দেশগুলোতে হামলা চালিয়ে আসছে।

সূত্র: বিবিসি

 

/জেজে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী