ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন অভিযান তুরস্কের

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ১৯:০৯আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৯:০৯

ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর এ ঘোষণা দিয়েছেন। সোমবার তিনি বলেছেন, উত্তর ইরাকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে নতুন করে বিমান ও স্থল অভিযান শুরু করেছে তুরস্ক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হুলুসি আকার বলেছেন, ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টারের সাহায্যে উত্তর ইরাকের মেটিনা, জ্যাপ এবং আভাশিন-বাসিয়ান অঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর আস্তানাগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। তুরস্কের কমান্ডো ইউনিট এবং বিশেষ বাহিনী এই অভিযান পরিচালনা করছে।

রবিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে তুর্কি বাহিনীর ঠিক কত সদস্য অংশ নিচ্ছে সেটি অবশ্য স্পষ্ট করেননি হুলুসি আকার।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিকেকে তুরস্কের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে, এমন তথ্য হাতে আসার পরই এই অভিযানটি শুরু করা হয়।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির সম্প্রতি এক বিরল সফরে তুরস্কে যান। তার সফরের দুই দিনের মাথায় এই অভিযান শুরু করে আঙ্কারা। ফলে মনে করা হচ্ছে, ওই সফরকালে তুরস্ক নিজের পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেছে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে আলোচনার পর বারজানি বলেছিলেন, তিনি উত্তর ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে পিকেকে গোষ্ঠীর সম্পর্ক এমনিতেই খুব সুখকর নয়। অঞ্চলটিতে সশস্ত্র এই গোষ্ঠীটির উপস্থিতি তুরস্কের সঙ্গে ইরাকি কুর্দিস্তানের বাণিজ্য সম্পর্ককে জটিল করে তুলেছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম