১৬৩ হুথি বন্দিকে মুক্তি দেবে সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ০৩:০৮আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৩:০৮

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গ্রুপের ১৬৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, মানবিক উদ্যোগের অংশ হিসেবে এসব বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বন্দিদের মুক্তি দিতে ইতোমধ্যেই আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে সমন্বয়ের পদক্ষেপ নেওয়া শুরু করেছে সৌদি জোট।

জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, জাতিসংঘের উদ্যোগে গত ২ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই মাসের যুদ্ধবিরতির পদক্ষেপ সংহত করতেই বন্দি মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া তিনি জানান, ইয়েমেনি পক্ষের সঙ্গে আলোচনার পরিবেশ প্রস্তুত এবং বন্দি ও আটককৃতদের ফাইল বন্ধ করে দেওয়ারও প্রস্তুতি চলছে।

জাতিসংঘের মধ্যস্ততায় সম্ভাব্য বন্দি বিনিময় নিয়েও আলোচনা করেছে ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো। গত মাসে এক হুথি কর্মকর্তা জানান, এই বন্দি বিনিময়ে এক হাজার চারশ’ হুথি বন্দির মুক্তির বিনিময়ে ৮২৩ জন জোট বন্দিকে মুক্তি দেওয়া হতে পারে। এদের মধ্যে ১৬ জন সৌদি ও তিন জন সুদানের নাগরিকও রয়েছেন।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম