শিরীনের দাফনের আগে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ২২:৩৪আপডেট : ১৩ মে ২০২২, ২২:৩৮

আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক শিরীন আবু আকলেহ’র দাফনের আগে শোকাহত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি অধিকৃত পূর্ব জেরুজালেমের সেন্ট জোসেফ হাসপাতাল প্রাঙ্গণে শিরীন হত্যার প্রতিবাদের পাশাপাশি পতাকা উড়াতে থাকে ফিলিস্তিনিরা। তখনই একদল মুখোশধারী ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

খবরে বলা হয়েছে, সাংবাদিক শিরীনের কফিন বহনকারী ফিলিস্তিনিদের স্লোগান দিতে দেখা যায়। প্রচণ্ড ভিড়ের মধ্যে লাঠিচার্জ করে ইসরায়েলি পুলিশ। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে। ধাক্কাধাক্কিতে কফিনটি পড়ে যাওয়ার উপক্রম হয়। ইসরায়েলি পুলিশ সদস্যদের লাঠিচার্জের জবাবে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় ক্ষুব্ধ ফিলিস্তিনিদের।

উল্লেখ্য, আল জাজিরা জানিয়েছে বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় দখলদার বাহিনীর গুলিবর্ষণের শিকার হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী