সাংবাদিক শিরীন হত্যায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২২, ১৬:০৯আপডেট : ১৪ মে ২০২২, ১৬:০৯

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে এই হত্যাকাণ্ডের তদন্ত চালানোর আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

শুক্রবার আবু আকলেহর শেষকৃত্যে সমবেত মানুষের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। তাদের দাবি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হলে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য অস্বীকার করে বিশ্বজুড়ে তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় দখলদার বাহিনীর গুলিবর্ষণের শিকার হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সদস্য রাষ্ট্রগুলো তার হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে, বিস্তারিত, স্বচ্ছ, ন্যায্য এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনের ওপর জোর দিয়েছেন।

ইসরায়েল ইস্যুতে নিরাপত্তা পরিষদ সর্বসম্মত হয়ে বিবৃতি দেওয়ার ঘটনা বিরল। তবে এবার সেই বিরল ঐক্য দেখা গেলেও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বিবৃতির বিষয়বস্তু নিয়ে পরিষদে কঠিন বিতর্ক হয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন আবু আকলেহর শেষকৃত্যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত এবং কিছু পুলিশের আচরণে তিনি ‘মারাত্মক বিরক্ত’ হয়েছেন। তিনি বলেন, গত দুই দিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি যেভাবে আবু আকলেহর প্রতি সমবেদনা জানিয়েছেন তা তার জীবন ও কাজের স্বীকৃতি।

৫১ বছরের আবু আকলেহ একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। আল জাজিরার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। বিগত দুই দশক ধরে তিনি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে খবর সংগ্রহ করেছেন।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক