ইরানি প্রতিশোধের শঙ্কা, তুরস্ক ভ্রমণ নিয়ে ইসরায়েলের সতর্কতা

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২২, ১৯:২৭আপডেট : ৩০ মে ২০২২, ১৯:২৭

নিজেদের নাগরিকদের তুরস্ক ভ্রমণে সতর্ক করেছে ইসরায়েল। গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেলকে হত্যার বদলা নিতে গুপ্তহত্যার আশঙ্কা তুলে ধরে এই সতর্কতা জারি করেছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়িকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। গত সপ্তাহে গাড়ি চালিয়ে নিজ বাসভবনে প্রবেশ করছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি। এ সময় দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথায় এবং দুটি হাতে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে ইরান।

এক বিবৃতিতে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছেন, তুরস্কে ইসরায়েলি নাগরিকদের ক্ষতি করতে পারে ইরান। ইসরায়েলিদের ভ্রমণের ক্ষেত্রে দেশটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে।

পর্যটনের স্থান হিসেবে ইসরায়েলিদের কাছে তুরস্ক জনপ্রিয়। এক দশকের বেশি সময় ধরে বিরোধপূর্ণ সম্পর্ক থাকলেও সম্প্রতি দেশ দুটি ঘনিষ্ঠ হওয়ার পথে হাঁটতে শুরু করেছে।

ইসরায়েল অভিযোগ করেছে, কর্নেল খোদায়ি বিভিন্ন দেশে ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন।

ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের তদারককারী ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কার্যালয় খোদায়ির হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তবে রবিবার বেনেত বলেছেন, ইসরায়েলিদের ওপর হামলার জন্য চড়া মূল্য দিতে হবে তেহরানকে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম