ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২২, ১৭:১৮আপডেট : ১৭ জুন ২০২২, ১৭:২০

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষের সময় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, একটি প্রাইভেট কার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে তারা হামলাকারীদের নিষ্ক্রিয় করতে পাল্টা গুলি করেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জেনিন এলাকায় এই ঘটনা ঘটেছে। গত কয়েক সপ্তাহের মধ্যে এটি ভয়াবহ ঘটনা। এলাকাটিতে ইসরায়েল নিয়মিত রেইড পরিচালনা করছে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার পর। সম্প্রতি ইসরায়েলিকে হত্যাকারী দুই ফিলিস্তিনি এই জেনিন এলাকার বাসিন্দা।

মার্চ মাসের শেষের দিকে ইসরায়েলে ১৭ জন ইসরায়েলি ও দুজন ইউক্রেনীয় নিহত হয়েছেন গুলি, ছুরিকাঘাত, গাড়ি চাপা ও কুড়াল হামলায়। হামলাকারীসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সকালে জেনিনের পুরনো শহরে একটি তল্লাশি অভিযান পরিচালনা করছিল। এসময় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের তুমুল গুলি বিনিময় হয়।

স্থানীয় সূত্র বিবিসিকে জানিয়েছে, নিহত তিন ফিলিস্তিনি জেনিনের একটি জঙ্গি গোষ্ঠীর সদস্য।

সশস্ত্র ইসলাম গ্রুপ হামাস জানিয়েছে, নিহতদের একজন তাদের সামরিক শাখার ফিল্ড কমান্ডার ছিলেন। তারা সতর্ক করে বলেছে, এমন ভীরুতাপূর্ণ হত্যাকাণ্ডের শাস্তি দেওয়া হবে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রাইভেটকার থেকে তারা দুটি রাইফেল, একটি সাবমেশিন গান ও গোলাবারুদ পেয়েছে।

এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিস্তিনিরা। এতে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, তাদের কেউ হতাহত হয়নি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক