তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২২, ২১:০৫আপডেট : ১৭ জুন ২০২২, ২১:২৬

আগামী ২২ জুন তুরস্ক সফরে যাচ্ছেন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এ তথ্য জানিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, যুবরাজ বুধবার তুরস্ক সফর করবেন। আমরা তাকে স্বাগত জানাবো।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আমরা কতটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, আল্লাহর ইচ্ছায় সেটি মূল্যায়নের সুযোগ আমরা পাবো।

সাংবাদিক জামাল খাশোগির বর্বরোচিত হত্যাকাণ্ডকে ঘিরে কয়েক বছর ধরে দুই দেশের তিক্ত সম্পর্ক উভয়কে পরস্পরের প্রতিপক্ষে পরিণত করেছে। তবে সম্প্রতি সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয় উভয় পক্ষ। এর অংশ হিসেবে গত এপ্রিলে সৌদি আরব সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এবার আঙ্কারা সফরে যাচ্ছেন সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক এমবিএস।

বিশ্লেষক এবং কর্মকর্তারা বলছেন, তুরস্কের অর্থনৈতিক দুর্দশা লাঘবে সহায়তা দিতে পারে সৌদি আরব। আগামী বছরের কঠিন নির্বাচনের মুখে রয়েছেন এরদোয়ান। এরমধ্যে বাড়তি মুদ্রাস্ফীতির চাপে রয়েছে তুরস্কের অর্থনীতি।

উল্লেখ্য, ২০১৮ সালে ইস্তানবুলে নিযুক্ত সৌদি দূতাবাসে বর্বরোচিত কায়দায় হত্যা করা হয় ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে। ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সৌদি যুবরাজের নাম উঠে আসে। এ ঘটনায় সৌদি-তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এমবিএস। তবে সম্প্রতি ওই মামলার বিচারের ভার রিয়াদের কাছে হস্তান্তর করেছে তুরস্কের আদালত।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম