মিসর সফরে সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২২, ১৫:২৬আপডেট : ২১ জুন ২০২২, ১৬:০৯

মিসর সফরে গেছেন সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিরিজ সফরের শুরুতেই সোমবার সন্ধ্যায় কায়রো পৌঁছান তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিমানবন্দরে সৌদি যুবরাজকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। মঙ্গলবার কায়রোতে দেশটির প্রেসিডেন্ট প্যালেসে তাদের বৈঠকের কথা রয়েছে।

জেনারেল সিসির মুখপাত্র বাসাম রাদি জানিয়েছেন, দুই নেতা ‘আঞ্চলিক ও বৃহত্তর আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে’ আলোচনা করবেন।

মিসর সফর শেষে সৌদি যুবরাজ জর্ডান যাওয়ার কথা রয়েছে। সেখানে দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তার।

জর্ডানের পর তুরস্ক সফরে যাবেন এমবিএস। সেখানে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

সাংবাদিক জামাল খাশোগির বর্বরোচিত হত্যাকাণ্ডকে ঘিরে কয়েক বছর ধরে দুই দেশের তিক্ত সম্পর্ক উভয়কে পরস্পরের প্রতিপক্ষে পরিণত করেছে। তবে সম্প্রতি সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয় উভয় পক্ষ। এর অংশ হিসেবে গত এপ্রিলে সৌদি আরব সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এবার মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরের শেষ ধাপে আঙ্কারা সফরে যাচ্ছেন এমবিএস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম