ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ১৫:৪৪আপডেট : ২৮ জুন ২০২২, ১৫:৪৪

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন করেছে ইরান। সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পাঁচ জাতির জোট ব্রিকসের বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এই দেশগুলোর ইংরেজি নামের আদ্যক্ষর নিয়েই জোটের নামকরণ করা হয়েছে। তেহরান মনে করে এই জোটে যোগদান করতে পারলে তাদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে জোটের পরিধি বাড়লে বর্তমান সদস্যরাও এর সুফল পাবে।

ইরানের পাশাপাশি আর্জেন্টিনাও ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে বলে জানিয়েছে এই জোটের প্রভাবশালী দেশ রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুনিয়াতে আর কী কী বন্ধ করা যায়, কী নিষিদ্ধ করা যায় কিংবা লুটতরাজ চালানো যায়, সেটি নিয়ে হোয়াইট হাউজ যখন ভাবছে, তখন আর্জেন্টিনা ও ইরানের পক্ষ থেকে ব্রিকসে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

ব্রিকস দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা ৩২৩ কোটি এবং তাদের সম্মিলিত জিডিপি ২৩ লাখ কোটি ডলারের বেশি। ২০০৯ সালে যখন এটি যাত্রা শুরু করে, তখন আশা করা হয়েছিল, গ্রুপটি বিশ্ব অর্থনীতিকে নতুন আকার দেবে। এটি উন্নয়নশীল বিশ্বকে সাহায্য করার জন্য একটি নতুন আর্থিক ব্যবস্থা তৈরি করবে। তবে কিছু বিশ্লেষক বলছেন, বাস্তবে ব্রিকস তার প্রতি যে প্রত্যাশা ছিল, সেটি পূরণে ব্যর্থ হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম