যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যৌথ ঘোষণা সই

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২২, ১৮:২০আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৮:২০

ইরানবিরোধী এক যৌথ ঘোষণায় সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। এই ঘোষণায় তেহরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বিরত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুই নেতা।

প্রেসিডেন্ট জো বাইডেনের চার দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে পশ্চিম জেরুজালেমে বৈঠকে বসেন দুই নেতা। এই বৈঠকের পর ভারত ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন তারা।

ওই ঘোষণায় বলা হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্রে সজ্জিত হওয়ার ক্ষমতা অস্বীকার করতে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ‘জাতীয় শক্তির সব উপাদান’ ব্যবহার করবে। আরও বলা হয়েছে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দশ বছর মেয়াদে ৩৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ সই করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

তবে এবারের যৌথ ঘোষণাটি তুলনামূলকভাবে প্রতীকি। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরোধিতা আরও বেশি স্পষ্ট করা হয়েছে এই ঘোষণায়। গত কয়েক মাস ধরে ২০১৫ সালের চুক্তি ফের সক্রিয় করতে ইরান ও পশ্চিমা শক্তিগুলোর আলোচনায় অগ্রগতি হয়নি। এই অচলাবস্থার জন্য তেহরান ও ওয়াশিংটন পরস্পরকে দায়ী করছে।

বাইডেনের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ সাংবাদিকদের বলেন, তারা ‘ইরানি হুমকি’ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ‘ইরানে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না।’

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম