মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা উসকে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২২, ২১:৫৩আপডেট : ১৭ জুলাই ২০২২, ২২:০৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা উসকে দেওয়ার চেষ্টার অভিযোগ করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের একদিনের মাথায় রবিবার এমন অভিযোগ করলো দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানোফোবিয়ার’ ব্যর্থ নীতির ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র আবারও এই অঞ্চলে উত্তেজনা ও সংকট সৃষ্টির চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের প্রথম দেশ, যারা পারমাণবিক বোমা মোতায়েন করেছে। তারা অন্যান্য দেশের বিষয়ে ক্রমাগত হস্তক্ষেপ করে চলেছে, সশস্ত্র সংঘাত শুরু করেছে এবং সমগ্র অঞ্চলজুড়ে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে।

ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনেরও সমালোচনা করেন নাসের কানানি। তিনি বলেন, ফিলিস্তিনের মাটিতে অব্যাহত দখলদারিত্ব, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দৈনন্দিন অপরাধ ও বর্ণবাদের প্রধান সহযোগী হচ্ছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, শনিবার (১৬ জুলাই) সৌদি আরবের জেদ্দায় আরব শীর্ষ সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পুরোপুরি নিযুক্ত থাকবে। এমন কোনও শূন্যতা যুক্তরাষ্ট্র রাখবে না যেটি চীন, রাশিয়া বা ইরান পূরণ করতে পারে। পরে মধ্যপ্রাচ্যে ইরানের হস্তক্ষেপ ঠেকানো এবং তেহরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার ব্যাপারে একমত হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান