মক্কায় ঢুকে পড়লেন অমুসলিম সাংবাদিক, গ্রেফতার সৌদি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২, ১৮:৫৩আপডেট : ২২ জুলাই ২০২২, ১৮:৫৩

মুসলমানদের পবিত্র নগরী মক্কায় এক অমুসলিম সাংবাদিকের প্রবেশে সহযোগিতার অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। ইসরায়েলি টেলিভিশনে কর্মরত ওই সাংবাদিকের বিরুদ্ধে অনলাইনে তীব্র সমালোচনার পর এই গ্রেফতারের ঘোষণা দেওয়া হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৩-এর সাংবাদিক গিল তামারি টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন। এই ভিডিও ধারণ করতে তিনি মক্কায় অনুপ্রবেশ করেছেন। এখানে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

শুক্রবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানায়, মক্কার আঞ্চলিক পুলিশ প্রসিকিউটরদের কাছে এক নাগরিককে সোপর্দ করেছে। অমুসলিম সাংবাদিককে পরিবহন ও প্রবেশে সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসপিএ অমুসলিম সাংবাদিকের নাম প্রকাশ করেনি। কিন্তু বলেছে তিনি একজন মার্কিন নাগরিক। তার বিরুদ্ধেও আইন অনুসারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রসিকিউটরদের আহ্বান জানিয়েছে পুলিশ।

পর্দার আড়ালে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি বাড়তে থাকলেও ইসরায়েলকে এখনও স্বীকৃতি দেয়নি সৌদি আরব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতেও স্বাক্ষর করেনি রিয়াদ। এই চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করেছে।

প্রায় দশ মিনিটের ভিডিও ক্লিকে সাংবাদিক তামারি আরাফাত পাহাড় সফর করেছেন। এখানে প্রতি বছর হজের সময় মুসলিমরা সাদা কাপড় পড়ে প্রার্থনার জন্য জমায়েত হন।

তিনি যে বেআইনি কাজ করছেন তা সম্পর্কে অবগত ছিলেন। কিন্তু বলেছেন, মুসলিম ভাই ও বোনের কাছে এত গুরুত্বপূর্ণ স্থানটি মানুষকে দেখাতে চেয়েছেন।

তামারির ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্ঠা এবং পরে ক্ষমা প্রার্থনাও সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি নাগরিকদের ক্ষোভ নিরসন করেনি।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল ও সৌদি আরব সফরের পর এই বিতর্কের জন্ম হলো।

 

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান