ইরানে বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২২, ১০:৪২আপডেট : ৩০ জুলাই ২০২২, ১০:৪২

ইরানে শুক্রবার ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মেহেদি ভ্যালিপুর রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, ১৬ জন এখনও নিখোঁজ রয়েছে।

তিনি জানান, ইরানের ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ৪০০টির মতো শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি রাজধানী তেহরানের উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজ কুহ এলাকা। সেখানে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তেহরানের গভর্নর মোহসেন মনসুরি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করেছেন। তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো আরও ছয় জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে।

এর আগে গত শনিবার দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ভিডিওতে দেখা গেছে, প্রবল বন্যায় গাড়ি ভেসে গেছে। অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম