ইরাকের পার্লামেন্টে আবারও বিক্ষোভকারীদের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২২, ১৭:৫২আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৭:৫৬

নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানী বাগদাদের গ্রিন জোনের পার্লামেন্টে আবারও ঢুকে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। ইরান সমর্থিত গোষ্ঠীর নেতৃত্বে সরকার গঠনের প্রচেষ্টার প্রতিবাদে হাজারো ক্ষুব্ধ জনতাকে পার্লামেন্টের ভেতরে অবস্থান নিতে দেখা যায়। আন্দোলনকারীদের দমাতে কাঁদানে গ্যাস ও শব্দ বোমা নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীদের সবাই দেশটির শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুসারী। 

মুক্তাদা আল সদরের প্রতিপক্ষ মোহাম্মদ শিয়া আল-সুদানিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে শনিবার (৩০ জুলাই) পার্লামেন্টে তাণ্ডব চালায় ক্ষুব্ধ সমর্থকরা। এদিন গত বুধবারের বিক্ষোভকেও ছাড়িয়ে যায়। কেউ কেউ পার্লামেন্টের চেয়ার টেবিল ভাঙচুর করে। গ্রিন জোনকে ঘিরে থাকা বেশ কয়েকটি বড় কংক্রিটের প্রাচীর টপকাতে দড়ি ব্যবহার করেন অনেকে।

ইরাকের নিরাপত্তা বাহিনী এদিন কঠোর অবস্থানে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। বাধ্য হয়ে শব্দ বোমা ও কাঁদানে গুলি ছুড়ে তারা। জবাবে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এপির এক সাংবাদিক।

এই পরিস্থিতিতে পার্লামেন্টের অধিবেশন বাতিল হয়ে যায়, কোনও আইনপ্রণেতাকেও পার্লামেন্টে দেখা যায়নি। বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ইরাকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে এখন পর্যন্ত নির্বাচিত সরকার গঠন করা সম্ভব হয়নি। গত বছরের অক্টোবরে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজনৈতিক দলগুলো কোনও নেতার বিষয়ে একমত হতে পারেনি। নির্বাচিত প্রধানমন্ত্রী ছাড়াই চলছে ইরাক। আল-সদরের জোটই সবচেয়ে বেশি আসন পেয়েছিল।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম