যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ২০:৫৪আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২১:০৯

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার থেকে এ পর্যন্ত বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ৩১ জনকে হত্যা করেছে ইসরায়েল। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২৬৫ জন। তবে সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে একটি যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনিরা। 

রবিবার (৭ আগস্ট) গাজায় ইসরায়েলের বিমান হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। শনিবার দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি বাড়িতে বিমান হামলা ইসলামিক জিহাদের সিনিয়র নেতা খালেদ মনসুরকে হত্যা করে ইসরায়েল। এর আগে তাকে পাঁচ বার হত্যার প্রচেষ্টা চালানো হলেও তিনি বেঁচে যান। আগের দিন শুক্রবার বিমান হামলা চালিয়ে ইসলামিক জিহাদের আরেক শীর্ষ কমান্ডার তাইসির জাবারিকে হত্যা করে দখলদার বাহিনী।

আল জাজিরার প্রতিবেদক ইয়ামনা এলসাইদ জানান, গত শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালিয়ে আসছে, তার মধ্যে জাবালিয়া এলাকার এই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। তিনি বলেন, ‘শনিবার সরাসরি বেসামরিক লোকজন এবং তাদের বাড়িঘর লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল।’

চলমান উত্তেজনা বন্ধে ‘সব পক্ষকে’ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফের বোরেলের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজা এবং আশপাশের ঘটনায় নিয়ে ইইউ গভীর উদ্বিগ্ন। ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, নিজ দেশের বেসামরিক নাগরিকদের রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। কিন্তু বড় ধরনের সংঘাত এড়াতে হবে।

মিসরের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কায়রোর মধ্যস্থতায় রবিবার সন্ধ্যা থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধারা।

ইসলামিক জিহাদ কিংবা ইসরায়েলের তরফে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে দুই পক্ষই কায়রোর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক