পশ্চিম তীরে বাসে এলোপাতাড়ি গুলি, ৬ ইসরায়েলি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬

দখলকৃত পশ্চিম তীরে একটি বাসে বন্দুক হামলায় চালক ও ইসরায়েলের ৬ সেনা আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এ খবর জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ ও চিকিৎসকরা। এ ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারী আটক হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রবিবার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, একটি গাড়িতে থাকা ফিলিস্তিনিরা বাসটিকে ওভারটেক করে। এরপরই বাসটি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। থেমে গেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ইসরায়েলের একটি সম্প্রচারমাধ্যম গাড়িতে অগ্নিসংযোগের ভিডিও প্রচার করছে। ভেতরে একটি বোমা বিস্ফোরণ ঘটে।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন দুই অস্ত্রধারীকে আটক করেছে তারা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজও নিশ্চিত করেছেন যে, তার বাহিনী তাৎক্ষণিকভাবে তাড়া করে সন্দেহভাজনদের ধরতে পেরেছে।

গত কয়েক মাস ধরে পশ্চিম তীর এবং গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের মাত্রা অনেক বেড়েছে। সুর্নিদিষ্ট কোনও অভিযোগ ছাড়াই ফিলিস্তিনিদের ধরে নিয়ে ইসরায়েলি কারাগারে বন্দি করে রাখা হচ্ছে। এর প্রতিবাদে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম