ইরানের উদ্দেশ্য নিয়ে সংশয় পশ্চিমাদের

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২২, ১০:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:১১

সম্ভাব্য পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। শনিবার ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির তরফে তাদের এই সংশয়ের কথা জানানো হয়। দেশগুলো বলছে, পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার ইরানের উদ্দেশ্য সম্পর্কে তাদের ‘গুরুতর সন্দেহ’ রয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইরানের পক্ষ থেকে অবশ্য পশ্চিমাদের বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে।

এই মাসের শুরুর দিকে ইরান ২০১৫ সালের চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত খসড়ার ব্যাপারে তার সর্বশেষ প্রতিক্রিয়া জানিয়েছিল। ওই খসড়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিনিময়ে তেহরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানার কথা বলা হয়েছে। তবে সম্প্রতি ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা মোহাম্মাদ মারান্দি বলেছেন, সম্ভাব্য পরমাণু সমঝোতায় কোনও অস্পষ্টতা মেনে নেবে না তার দেশ।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের আশা কমে এসেছে। কেননা আলোচনায় ঐকমত্য হওয়ার পরিবর্তে বরং দূরত্ব আরও বেড়েছে।

জোসেফ বোরেলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মোহাম্মাদ মারান্দি বলেছেন, জোসেফ বোরেল হয়তো এটা ভুলে গেছেন যে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যেই ভিয়েনায় আলোচনা চলছে। এই নিষেধাজ্ঞায় ইরানের বেশিরভাগ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তাদের দুর্দশার মধ্যে নিমজ্জিত করা হয়েছে। অথচ তেহরান ইতোপূর্বে যে পরমাণু সমঝোতা হয়েছিল, সেটি পুরোপুরি মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, নিশ্চয়তা প্রদান, ইরানের পক্ষ থেকে যাচাই বাছাই এবং স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেই কেবল নতুন করে পরমাণু সমঝোতা হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম