ইরানে হেফাজতে মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ঘিরে সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯

ইরানে পুলিশ হেফাজতে একজন নারীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। একটি কুর্দি অধিকার গোষ্ঠী জানিয়েছে, সোমবার কুর্দি অধ্যুষিত অঞ্চলে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইরানের কুর্দিস্তান প্রদেশের ২২ বছরের মাহসা আমিনি গত সপ্তাহে দেশটির নৈতিকতা বিষয়ক পুলিশের হাতে গ্রেফতার হন। গ্রেফতারের পর নিরাপত্তা হেফাজতে তার মৃত্যুর ঘটনায় রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

টুইটারে দেওয়া পোস্টে মানবাধিকার সংস্থা হেঙ্গাও   জানিয়েছে, আমিনির নিজ শহর সাকেজে কুর্দিশ শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে দুই জন নিহত হয়।

সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে দিভান্ডারেহ শহরে আরও দুই জন নিহত হয়েছে। কুর্দি অঞ্চল দেহগোলানেও একজন নিহত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তাদের পক্ষে মানবাধিকার সংস্থা হেঙ্গাও-র দেওয়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সরকারিভাবেও এ বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা  ইরনার খবরে বলা হয়েছে, সাতটি প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘সীমিত’ বিক্ষোভ হয়েছে। তবে পুলিশ সেগুলো ছত্রভঙ্গ করে দিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম