ইরানের কুখ্যাত কারাগারে সহিংসতায় আরও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২২, ১৫:৩২আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৫:৩৯

ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে সহিংসতার ঘটনায় আহত ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।

ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার কারাগারে আগুনের ধোঁয়ার কারণে রাতে প্রথম চার বন্দি শ্বাসকষ্টে মারা যান। সোমবার আহত চারজনের মৃত্যুর কারণ স্পষ্ট করেনি বিচার বিভাগ। কারাগারে বন্দিদের মধ্যে লড়াই এবং অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন বলে জানিয়েছে তেহরান।

ইরানের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মৃত আটজন বন্দিকে চুরি সম্পর্কিত অপরাধের জন্য কারাগারে বন্দি করা হয়েছিল। শনিবারের ঘটনায় কারাগার থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

কারাগারটিতে থাকা ব্যক্তিদের বেশিরভাগই রাজনৈতিক বন্দি। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকা ইরানিরাও রয়েছেন।

দীর্ঘদিন ধরে পশ্চিমা অধিকার গোষ্ঠীগুলো এই কারাগারটির সমালোচনা করে আসছিল। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সরকারের ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এটিও অন্তর্ভুক্ত ছিল।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক