ইরানে শিয়া মাজারে হামলায় নিহত ১৫, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২২, ০৯:০৫আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:১৯

ইরানের শিরাজ শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপসানালয়ে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হামলায় আহত হন আরও ৪০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় শাহ চেরাগ মাজারে তিনজন সশস্ত্র লোক প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। এদের মধ্যে দুই জনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যান। এ হামলার দায় স্বীকার করে টেলিগ্রামে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস।

নূর নিউজ জানিয়েছে, হামলাকারীরা সম্ভবত ইরানের নাগরিক নয়। ফার নিউজ এজেন্সি বলছে, মাজারে হামলায় নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। মাজারটি শিয়া সম্প্রদায়ের মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ।

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটলো। বুধবার মাহাশার মৃত্যুর ৪০ দিন গড়ায়। এদিনও বিক্ষোভ কর্মসূচি হয় বিভিন্ন জায়গায়।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম