মিসরের সিসির সঙ্গে তুরস্কের এরদোয়ানের করমর্দন

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ২৩:৪১আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২৩:৪১

কাতারে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের সময় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে করমর্দন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় প্রকাশিত এক ছবিতে দুই নেতাকে করমর্দন করতে দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জর্ডানের বাদশাহ কিং আবদুল্লাহসহ অপর নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন এরদোয়ান।

এই বিষয়ে মিসরের প্রেসিডেন্ট কার্যালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সেনাপ্রধান সিসি ক্ষমতা দখলের পর থেকে তুরস্কের সঙ্গে মিসরের সম্পর্ক শীতল হয়ে আছে। মুরসির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছিলেন এরদোয়ান।

গত বছর তুরস্কের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সিনিয়র পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা পর্যায়ে দুই দেশ আলোচনা শুরু করে। মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে তুরস্ক এই পদক্ষেপ নেয়।

তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার ক্ষেত্রে মিসরের কর্মকর্তারা সতর্কতা অবলম্বন করার কথা জানিয়ে আসছেন। যদিও জুলাই মাসে এরদোয়ান বলেছেন, উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়ার মতো কোনও কারণ নেই।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম