বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে দুই অভিনেত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ০৯:১০আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৯:১৪

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় দেশটির দুই আলোচিত অভিনেত্রীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, তাদের নাম হেঙ্গামেহ গাজিয়ানি ও কাতায়ুন রিয়াহি।

তারা মাথায় স্কার্ফ ছাড়াই জনসমক্ষে উপস্থিত ছিলেন এবং বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে দেখা যায়।

ইরানে গত সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে মাহাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে সরকারবিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে আন্দোলন।

গাজিয়ানি ও রিয়াহি তারা বিভিন্ন পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন। রবিবার (২০ নভেম্বর) ইরানের প্রসিকিউটর অফিসের নির্দেশে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ প্রসঙ্গে সরকারবিরোধী পোস্ট দেন। তিনি লিখেন, যাই ঘটুক না কেন, জেনে রাখুন সব সময়ের মতো আমি ইরানের জনগণের পাশে থাকবো। আর এটিই হয়তো আমার শেষ পোস্ট।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, গত সেপ্টেম্বর থেকে ইরানে সরকারবিরোধী আন্দোলনে ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন, একই সময়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন প্রায় ১৭ হাজার প্রতিবাদকারী। ইরানের নেতারা বলছেন, বিক্ষোভ উসকে দেওয়ার পেছনে বিদেশি শত্রুদের হাত রয়েছে।

উল্লেখ্য, হিজাব আইন লঙ্ঘনের দায়ে গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি নারী মাশা আমিনিকে আটক করে। পুলিশের হেফাজতে অজ্ঞান হয়ে তিন দিন কোমায় থাকার পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালে তার মৃত্যু হয়।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম