কাতারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ২৩:৪৭আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০১:৩৯

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার কাতার পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে ওয়েলসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম খেলা দেখতে তিনি কাতার এসেছেন। এমন সময় তিনি কাতার পৌঁছালেন যখন ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি ও দেশটিতে বিক্ষোভের ঘটনায় ইরানের সঙ্গে মার্কিন উত্তেজনা চরমে। দেশ দুটি বিশ্বকাপে একই গ্রুপে খেলছে।

ব্লিনকেন একজন ফুটবল ভক্ত এবং খেলোয়াড়। বিশ্বকাপের গ্রুপ-বি এর যুক্তরাষ্ট্র বনাম ওয়েলসের খেলা দেখবেন তিনি।

খেলা দেখার পাশাপাশি কাতার কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনাও করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত অংশীদারদের একটি হলো কাতার।

কাতারে প্রায় আট হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে আল-উবেইদ বিমান ঘাঁটিতে। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা আফগানদের প্রত্যাহারে ঘাঁটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

গ্রুপ-বি তে যুক্তরাষ্ট্রের খেলা রয়েছে ইরান ও ইংল্যান্ডের সঙ্গে। গ্রুপের প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে হেরেছে ইরান। খেলা শুরুর আগে ইরানের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছেন দেশে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে।

বাইডেন কাতারে পৌঁছার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরব উপদ্বীপ-বিষয়ক একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড্যানিয়েল বেনাইম বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি অটল ও গুরুত্বপূর্ণ অংশীদার কাতার এবং মার্কিন-কাতার সম্পর্ক ক্রমাগত বাড়ছে।

সূত্র: মেইল অনলাইন

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম