তুরস্কে ৫০০ কোটি ডলার আমানত রাখবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৩৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৩৯

আগামী কয়েক দিনের মধ্যে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার আমানত জমা করবে সৌদি আরব। বুধবার সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সৌদি অর্থমন্ত্রী বলেন, শিগগিরই এটি ঘটবে। সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত আলোচনা ও আমানত জমা দেওয়া আগামী কয়েক দিনের মধ্যে ঘটবে।

তিনি বলেন, এটি তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্কের বড় অগ্রগতি। আমরা তুরস্ক ও অপর দেশগুলোতে বিনিয়োগে আগ্রহী।

সৌদি আরবের অর্থ মন্ত্রনালয়ের এক মুখপাত্র এর আগে বলেছিলেন, আমানত নিয়ে দুই দেশ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কাছাকাছি পৌঁছে গেছে।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি-তুর্কি সম্পর্কে ফাটল ধরে। সম্প্রতি দুই দেশ সম্পর্কোন্নয়নে আলোচনা শুরু করে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম