সিরিয়া, ইরাকে ‘সন্ত্রাসীদের’ আশ্রয় নিতে দেওয়া হবে না: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ১২:২২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১২:২২

সিরিয়া ও ইরাকে ‘সন্ত্রাসীদের’ আশ্রয় নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তুরস্ক। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এমন মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মেভলুত কাভুসোগলু বলেন, তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে এবং এর শাখা ওয়াইপিজি/পিওয়াইডিকে সিরিয়া ও ইরাকে আশ্রয় নিতে দেবে না।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই এই সুযোগ দেবো না। এ বিষয়ে যে যাই বলুক না কেন, আমরা আমাদের যা যা প্রয়োজন তাই করবো।’

গত নভেম্বরে সিরিয়া ও ইরাকে সন্ত্রাসবিরোধী সামরিক অভিযান শুরু করে তুরস্ক। মূলত তুরস্কের কুর্দি মিলিশিয়া গোষ্ঠী পিকেকে এবং তাদের শাখা হিসেবে বিবেচিত ওয়াইপিজি/পিওয়াইডিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এই আন্তঃসীমান্ত অভিযান পরিচালনা করে দেশটি। আঙ্কারা বলছে, এই অভিযানের জন্য কারও কাছ থেকে অনুমতি নেবে না তারা। শুধু মিত্রদের সঙ্গে সমন্বয় করা হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন আল জাজিরাকে বলেছেন, ‘জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে আমরা কারও সম্মতি চাইবো না।’

তিনি বলেন, সিরিয়ার বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি শুধু আঙ্কারার জন্যই নয় বরং ইরাক, জর্ডানসহ অন্য দেশগুলোর জন্যও হুমকিস্বরূপ। ইউরোপও এই হুমকির বাইরে নয়।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে), কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) এবং ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টিকে (পিওয়াইডি) তুরস্কের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে আখ্যায়িত করেন ইব্রাহিম কালিন। তিনি বলেন, এই গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনা আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। সেটি তুরস্ক অথবা সিরিয়ায় যেখানেই হোক না কেন।

উল্লেখ্য, গত নভেম্বরে ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় পিকেকে গোষ্ঠীকে দায়ী করে আঙ্কারা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। ওই বিস্ফোরণের পরই নতুন করে সিরিয়ার সীমান্ত এলাকায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করে আঙ্কারা।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী