ইরানকে জাতিসংঘের নারী বিষয়ক পর্ষদ থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২২, ১০:২২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১০:২৮

জাতিসংঘের নারী বিষয়ক পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইরানকে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ এবং দেশটিতে নারীদের মানবাধিকার পরিপন্থী জাতীয় নীতিমালার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরান সরকারের বিভিন্ন নীতি, নারী ও মেয়ে শিশুদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক, এমন অভিযোগ উত্থাপন করে জাতিসংঘের নারী বিষয়ক একটি পর্ষদ থেকে তেহরানকে বাদ দেওয়ার প্রস্তাব করে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে বুধবার জাতিসংঘের ৫৪ সদস্যের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) নারীর অধিকারের পদ্ধতিগত লঙ্ঘনের অভিযোগে মার্কিন-খসড়া প্রস্তাব গ্রহণের পক্ষে ভোট হয়। ২৯ - ৮ এ ভোটটি পাস হয়েছে। ভোট প্রদানে বিরত ছিল ১৬টি দেশ। এটি ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রযোজ্য হবে।

ভোটের পর জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড টুইটারে বলেন, ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো নারীর মর্যাদা সংক্রান্ত কমিশন থেকে ইরানকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপ নেওয়ার জন্য ইরানি নারী ও কর্মীরা আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন। এরই অংশ হিসেবে আমরা এটি সম্পন্ন করেছি।’

তবে এ সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে চহতাশা প্রকাশ করেছে তেহরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এমন পদক্ষেপ একটি ‘অনাকাঙ্খিত নজির’ তৈরি করবে।

উল্লেখ্য, ইরানের কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেফতার করা হয় ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনিকে। গ্রেফতারের পর ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাদের হিজাব পোড়ান, যা শাসকদের প্রতি প্রকাশ্য অবাধ্যতার সুনির্দিষ্ট চিত্র হাজির করছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম