বোরকা পরে রামাদি থেকে পালাচ্ছে আইএস জঙ্গিরা

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৭

দাড়ি কামিয়ে, বোরকা পরে, নারী সেজে রামাদি থেকে পালানোর সময় বেশ কয়েকজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে ইরাকি সেনাবাহিনী।  ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রবিবার এ খবর জানিয়েছে আরা নিউজ।
ইরাকের সেনা সূত্র জানায়, সম্প্রতি পুনর্দখল করা রামাদি শহরে সেনাদের বোকা বানিয়ে পালাতে আইএস সদস্যরা তাদের দাড়ি কামিয়ে নারীদের পোশাক পরে পালানোর চেষ্টা করে। তবে শহর থেকে পালানোর আগেই তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। সেনাদের হাতে আটক হওয়া এড়াতে আইএস জঙ্গিরা শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। গত বুধবার অন্তত নয়জন আইএস জঙ্গিকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। তাদের সবাই নারীদের পোশাক পরা ছিলেন।
মঙ্গলবার ইরাকি সেনাবাহিনী সম্পূর্ণভাবে রামাদি শহরটি আইএসের হাত থেকে দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে। এ শহরটি আনবার প্রদেশের রাজধানী।
খবরে বলা হয়েছে, ইরাকি সেনারা রামাদির দখল নিলেও শহরটিতে এখনও প্রচুর সংখ্যক আইএস জঙ্গি অবস্থান করছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আইএস জঙ্গিদের খোঁজে শহরের বেশ কিছু বাড়িতে অভিযান চালিয়েছে ইরাকি সেনারা।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমানহামলার সহযোগিতায় রামাদি পুনর্দখলের জন্য আইএসের সঙ্গে লড়াই করে আসছে ইরাকি বাহিনী। এর আগে ডিসেম্বরে রামাদি শহর পুনর্দখলের ঘোষণা দিয়েছিল ইরাক। তবে এরপর পাল্টা আক্রমণ করে আইএস।

আরা নিউজ এজেন্সি মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইরাক, তুরস্ক ও কুর্দিস্তানভিত্তিক স্বতন্ত্র বার্তা সংস্থা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম